গ্যাজেট: শক্তিশালী ব্যাটারির নতুন দুই স্মার্টফোন দেশের বাজারে

নতুন স্মার্টফোন ও প্রযুক্তিপণ্য হাতে অতিথিরা

ওয়ানপ্লাস বাংলাদেশের বাজারে ‘ওয়ানপ্লাস নর্ড ৫’ ও ‘ওয়ানপ্লাস নর্ড সিই৫’ নামে দুটি নতুন স্মার্টফোন এনেছে। ফোন দুটিতে যথাক্রমে ৬,৮০০ ও ৭,১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়। ৮০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তির কারণে ফোন দুটি এক ঘণ্টারও কম সময়ে সম্পূর্ণ চার্জ হয়। ফলে ব্যাটারি নিয়ে চিন্তার প্রয়োজন হয় না। গত বুধবার রাতে রাজধানীর পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) একটি অনুষ্ঠানে ফোনগুলোর ঘোষণা দেওয়া হয়।

ওয়ানপ্লাস নর্ড ৫-এ স্ন্যাপড্রাগন ৮এস জেন থ্রি প্রসেসর ও ১২ গিগাবাইট র‍্যাম রয়েছে, যা একাধিক কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম। ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা ও শক্তিশালী গ্রাফিকস উচ্চ রেজল্যুশনের গেম, ছবি ও ভিডিওর জন্য উপযুক্ত। কাইরো-ভেলোসিটি ভিসি কুলিং প্রযুক্তি ফোনটিকে দীর্ঘ ব্যবহারেও ঠান্ডা রাখে। ফোনটির মূল্য ৫৩,৯৯৯ টাকা। ওয়ানপ্লাস নর্ড সিই৫-এ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০-অ্যাপেক্স প্রসেসর, ৮ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে, যা দ্রুত কাজ ও শক্তিশালী গ্রাফিকস সুবিধা দেয়। এর মূল্য ৩৫,৯৯৯ টাকা। ফোন দুটি ১৬ জুলাই থেকে বাজারে পাওয়া যাবে, তবে ১৫ জুলাই পর্যন্ত আগাম ফরমাশ করলে এক বছরের ডিসপ্লে রিপ্লেসমেন্ট ও র‍্যাফেল ড্রয়ের পুরস্কারের সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে ওয়ানপ্লাস ওয়াচ ৩ স্মার্টওয়াচ, ওয়ানপ্লাস প্যাড ৩ ট্যাবলেট ও ওয়ানপ্লাস বাডস ৪ উন্মুক্ত করা হয়। ওয়্যার ওএস ৫-এ চলা ওয়াচ ৩-এ পাওয়ার সেভার মোড থাকায় এক চার্জে ১৬ দিন পর্যন্ত চলে। ১৩.২ ইঞ্চি ৩.৪কে ডিসপ্লে ও ১৫৫ হার্জ রিফ্রেশ রেটের প্যাড ৩-এ স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর রয়েছে, যা উচ্চ রেজল্যুশনের কনটেন্টের জন্য উপযুক্ত।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi