২০ কোটি বছরের পুরোনো উড়ন্ত সরীসৃপের নতুন প্রজাতির সন্ধান

প্রতীকী ছবি

বিজ্ঞানীরা টেরোসর নামে ২০ কোটি বডিনোসরদের সমসাময়িক একটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার পেট্রিফাইড ফরেস্ট ন্যাশনাল পার্কে স্মিথসোনিয়ানের ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির বিজ্ঞানীরা এই প্রাণীর চোয়ালের হাড়ের জীবাশ্ম আবিষ্কার করেন। জীবাশ্ম বিশ্লেষণের মাধ্যমে এটিকে উত্তর আমেরিকার টেরোসরের প্রাচীনতম প্রজাতি হিসেবে চিহ্নAngry Birds্আবিষ্কারক স্বেচ্ছাসেবক ম্যাকইনটায়ার জানান, জীবাশ্মটি আবিষ্কারের মুহূর্তটি ছিল উত্তেজনাপূর্ণ। চোয়ালের হাড়ে দাঁত পাওয়া গেছে, যা প্রাণীটির শনাক্তকরণকে সহজ করেছে। টেরোসরের নামকরণ করা হয়েছে ‘ইওটেফ্রাড্যাক্টাইলাস ম্যাসিনটিরিয়া’, যার বাংলা অর্থ ‘ছাই রঙের ডানাওয়ালা ভোরের দেবী’। আগ্নেয়গিরির ছাইয়ের মধ্যে হাড় পাওয়া যাওয়ায় এই নামকরণ। এই টেরোসরটি প্রায় ২০ কোটি ৯০ লাখ বছরের পুরোনো এবং ট্রায়াসিক যুগের শেষের দিকে বসবাস করত। আধুনিক মাইক্রো-সিটি স্ক্যানিংয়ের মাধ্যমে এর অনন্য শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য জানা গেছে। এই ডানাওয়ালা সরীসৃপটি ছোট সীগালের আকারের ছিল এবং সম্ভবত বর্মযুক্ত মাছ খেত, যা দাঁতের ক্ষয় থেকে অনুমান করা হচ্ছে। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের প্যালিওন্টোলজিস্ট বেন ক্লিগম্যান বলেন, ট্রায়াসিক যুগের টেরোসরের হাড় ছোট, পাতলা ও ফাঁপা ছট্রায়াসিক যুগের টেরোসরের হাড় ছোট, পাতলা ও প্রায়শই ফাঁপা ছিল। এ কারণে জীবাশ্ম তৈরির আগেই এগুলো ধ্বংস হয়ে যেত। প্রাচীন নদীর পলিতে আটকে থাকা এই হাড় শনাক্ত করা হয়েছে। বিশ্বজুড়ে ট্রায়াসিক শিলা থেকে আরও হাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi