হোয়াটসঅ্যাপে প্রতারণা রোধে মেটার বড় পদক্ষেপ, ৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ

 বিশ্বজুড়ে প্রতারণা ও স্ক্যাম প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। ২০২৫ সালের প্রথমার্ধে ৬৮ লাখের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মেটা।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বন্ধ করা এই অ্যাকাউন্টগুলোর একটি বড় অংশ দক্ষিণ-পূর্ব এশিয়ায় সক্রিয় সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে যুক্ত ছিল। এসব চক্র জোরপূর্বক শ্রমিক ব্যবহার করে স্ক্যাম সেন্টার পরিচালনা করছিল বলে অভিযোগ রয়েছে।

প্রতারণা ঠেকাতে নতুন সতর্কতামূলক ব্যবস্থা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে কোনো ব্যবহারকারী যদি এমন কোনো গ্রুপে যুক্ত হন, যেখানে অ্যাডমিন তার পরিচিত নন, তবে হোয়াটসঅ্যাপ সতর্কবার্তা পাঠাবে।

মেটা জানায়, প্রতারকরা সাধারণত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হাইজ্যাক করে অথবা ভুয়া বিনিয়োগ স্কিমসহ বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রমের জন্য গ্রুপ চ্যাট তৈরি করে। এসব প্রতিরোধে হোয়াটসঅ্যাপের স্বয়ংক্রিয় সিস্টেম এবং ব্যবহারকারীদের রিপোর্টের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মেটার পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান লক্ষ্য। এজন্য ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi